ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তামিমকে মিস করবে বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে বেলেরিভে ওভালে বেলা ১০টায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচের আগে ঘুরেফিরে উঠে আসছে তামিম ইকবাল প্রসঙ্গ। এই ম্যাচকে কেন্দ্র করে বিশ্বকাপ দলে না থেকেও আলোচনায় উঠে এসেছেন তামিম ইকবাল খান। বিশ্বকাপ দলে না থেকেও যেন আছেন তিনি, তিনি রয়ে গেছেন নিজের কৃতিত্বে, গৌরবময় সব কৃর্তীতে।

তামিম ইকবালকে এত গভীরভাবে স্মরণ করার কারণ, নেদারল্যান্ডসের বিপক্ষে তার পারফরম্যান্স। কমলা বাহিনীর কাছে যেন তিনি এক আতংকের নাম। বরাবরই ডাচদের বিপক্ষে তার ব্যাট হেসেছে আগ্রাসী রূপে। তাদের বিপক্ষে খেলা তিন ইনিংসের তিনটিতেই অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম। যেখানে ১২৯ স্ট্রাইকরেটে ২০২ গড়ে ২০২ রানই করেছেম তামিম ইকবাল খান।

এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে বাংলাদেশ। যেখানে দুটি জয়ের বিপরীতে একটি হারও রয়েছে টাইগারদের। সর্বশেষ দেখা হয়েছে অর্ধযুগ আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় দুই দল। যেখানে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায় শেষ মুহূর্তে এসে ১ উইকেটে।

প্রথম ম্যাচে ২০১২ সালে তামিম ইকবাল খেলেন ৫৩ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস। সেই ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে বড় জয় পায়। তবে পরের দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১ উইকেটে হেরে যায়। এ দিন তামিম ইকবাল খেলেন ৪৬ বলে ৫০ রানের ইনিংস। আর ২০১৬ সালে তৃতীয়বার সাক্ষাৎে তামিমের ব্যাট থেকে আসে ৫৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিমকে মিস করবে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২