ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙলো ১৬৩ রানের জুটি; ফিরলেন ডি কক

  • আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বল হাতে টাইগারদের শুরুটা দুর্দান্ত হলেও কুইন্টন ডি কক ও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।

১৩তম ওভারে দ্বিতীয় ছক্কা মেরে ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কুইন্টন ডি কক। ১৪তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে দেড়শতে নেন তিনি।

তবে নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি কুইন্টন ডি কক। ১৫তম ওভারের তৃতীয় বলে তাকে মাঠছাড়া করেন আফিফ হোসেন। লং অফে সৌম্য সরকারের ক্যাচ হন প্রোটিয়া ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬৩ রানের রেকর্ড জুটি গড়ে মাঠ ছাড়লেন ডি কক। ৩৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৩ রান করেন তিনি। ৭ রানে প্রথম উইকেট হারানোর পর রাইলি রুসোর সঙ্গে জুটি গড়েন ডি কক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাঙলো ১৬৩ রানের জুটি; ফিরলেন ডি কক

আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২