ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সমান ৩ ম্যাচে দুই জয় উভয় দলের। একটি করে হার আছে নামের পাশে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই দলই আছে সেমিফাইনালের দৌঁড়ে। ভারত আছে তালিকার ২ নম্বরে, রানরেটে পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান তালিকার ৩ নাম্বারে।

সেমিফাইনালে যেতে হলে এই জয় বড় পাথেয় হবে দুই দলেরই জন্যে। ফলে জয় পেতে মরিয়া হয়ে উঠবে দুই দল, জয় খুঁজবে হন্যে হয়ে। যদিও ৭০ ভাগ আশঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচ ভণ্ডুল হয়ে যাবার। যদি তাই হয়, তবুও বাংলাদেশেরই হবে উপকার।

এর আগে ১১ বার মুখোমুখি হয়েছিলো দুই দল। যেখানে ১ জয়ের বিপরীতে ১০ হার দেখেছে বাংলাদেশ। অর্থাৎ ১০ বারই জিতেছে ভারত। বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ হয়েছে তিনবার। ভারতের জয় যেখানে শতভাগ। জিতেছে তিন ম্যাচেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২