ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট ‘বেঁচে থাকার আরেকটি সুযোগ’: ভূমিকম্পের আতঙ্কের কথা জানালেন ফ্লোরেসের বাসিন্দারা গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে সতর্ক লেনদেনে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয় ব্যাচের পিপিএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

যারা ঘুরিয়ে দিতে পারে আজ ম্যাচের মোড়

  • আপডেট সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নামে, ভারে, শক্তিতে ভারত অনেক এগিয়ে থাকলেও ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই দু’দেশের সমর্থকদের কাছে আলাদা এক প্রাপ্তি। সবার মাঝেই আলাদা এক উত্তেজনা বিরাজ করে, সবাই অধীর আগ্রহে বসে থাকে দু’দেশের লড়াই দেখার জন্য।

বুধবার দুপুর ২টায় অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দু’দলই গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে দু’টি করে জয় পেয়েছে। বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। আর ভারত হারিয়েছে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে। দু’দলই আবার হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩ ম্যাচে ২ জয়ে সমান সংখ্যক ৪ পয়েন্ট নিয়ে ভারত পয়েন্ট টেবিলের দুই নম্বরে এবং বাংলাদেশ আছে তিন নম্বরে। তাই এই ম্যাচ যারা জিতবে তাদের জন্য সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে।

বাংলাদেশের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা মোটেও সহজ হবে না। সেটা বিশ্বাস করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। সাকিব বলেন, ‘ভারত অবশ্যই ফেভারিট। তারা এখানে বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা যদি তাদের বিপক্ষে জিতি তাহলে সেটা অবশ্যই দুর্ঘটনা হবে।’

আর এই অসাধ্য সাধন করতে সাকিবকেই দলের নেতৃত্ব দিতে হবে। অধিনায়ক হিসেবে এবং ব্যাট-বল উভয় দিক থেকেই দায়িত্বটা নিতে হবে সমানভাবে। আর বোলিংয়ে এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক বোলার তাসকিন আহমেদের ওপরেই থাকবে গুরুদায়িত্ব। পাশাপাশি মুস্তাফিজুর রহমানকেও জ্বলে উঠতে হবে এই ম্যাচে। ব্যাট হাতে রান পেতে পুরো দেশই তাকিয়ে থাকবে আফিফ ও লিটনের দিকে। তাদের একটা বড় ইনিংস ম্যাচের মোড় যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারে।

এবারের বিশ্বকাপে ওপেনিং সমস্যা ভারতকে ভুগালেও বাকি সবার সামর্থ্য আছে যেকোনো পরিস্থিতি থেকেই দলকে জয় এনে দেয়ার। তারপরও জয় পেতে হলে ভারতীয় সমর্থকেরা তাকিয়ে থাকবে ভিরাট কোহলির দিকেই। এই আসরে তিন ম্যাচে ১৪৪ স্ট্রাইক রেটে ১৫৬ রান সংগ্রহ করেন কোহলি। যার গড় ১৫৬! মানে ৩ ইনিংসের দুটিতেই কোহলিকে আউটই করতে পারেনি কোনো বোলার। তাই বাংলাদেশ চাইবে দ্রুতই কোহলিকে যাতে সাজঘরে ফেরানো যায়।

বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হতে পারে আরেক ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে সমানভাবে অবদান রাখতে পারেন দলের হয়ে। ফিনিশিংয়ে যেমন দ্রুত রান তুলতে পারেন, ঠিক তেমনি বল হাতেও আগুন ঝরাতে পারেন ভারতীয় এই তারকা। তাই বাংলাদেশকে দুই ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা সাজাতে হবে। আর বোলিংয়ে তরুণ পেসার আর্শদীপ সিং বড় বাধা হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্শদীপ। আর্শদীপের বোলিংয়ে পাওয়ারপ্লেতে বাংলাদেশের জন্য রান তোলাটা সহজ হবে না। তাকে সামলে খেলাটাও বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশ ব্যাটারদের জন্য।

সবমিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। তবে এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে ম্যাচের সময়ে অ্যাডিলেডে বৃষ্টি হবার সম্ভাবনা ৭০%। তাই দর্শকরা প্রার্থনা করছে যাতে বৃষ্টি বাধা পেরিয়ে মাঠে গড়ায় ভারত- বাংলাদেশ ম্যাচ।

আরো সংবাদ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা ঘুরিয়ে দিতে পারে আজ ম্যাচের মোড়

আপডেট সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২