ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

চোটে পড়েছেন লিটন দাস, নেই অনুশীলনে

  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচকে কেন্দ্র করে আজ থেকে অনুশীলন শুরু করে দিয়েছে টাইগাররা। অবাক করা বিষয় হলো, অনুশীলনে নেই লিটন কুমার দাস।

গত ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক করেছিলেন লিটন দাস। মাত্র ২১ বলে ফিফটি করে বাংলাদেশের জয়ের স্বপ্ন রঙিন করে তুলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত জয় আসেনি, তবে লিটনের ব্যাটিং মন কেড়েছে সবার।

অথচ সেই লিটন নেই অনুশীলনে! অবশেষে জানা গেল কেন অনুশীলনে নেই লিটন দাস৷ মূলত, বিশ্রামে রাখা হয়েছে তাকে। দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে দৌড়ানোর সময় লিটন স্লিপ করেছিল দুবার। সে সময়েই ওর টানটা লাগে।’

তবে বড় কোনো শঙ্কা নেই বলে জানান বিসিবি’র এই চিকিৎসক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েও নেই অনিশ্চয়তা। তিনি জানান, ‘আপাতত আজ বিশ্রামে আছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ও ঠিক হয়ে যাবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চোটে পড়েছেন লিটন দাস, নেই অনুশীলনে

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২