ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ডেনমার্কের বিশ্বকাপ দলে ‘মৃত্যুঞ্জয়ী’ এরিকসেন

  • আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মৃত্যুর দুয়ার থেকেই তিনি জীবনে ফিরেছিলেন, শেষ থেকেই যেনো হয়েছিল তার শুরু। গল্পটা ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেনের।

গেল ইউরোতে গ্রুপ পর্বে ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই এরিকসেন হৃদরোগে আক্রান্ত হন। মাঠের মধ্যেই পড়ে যান তিনি। বেহুশ এরিকসেনের হুশ ফেরার অপেক্ষায় গোটা স্টেডিয়ামে নামে নিস্তব্ধতা। প্রতিপক্ষের ফুটবলাররা, দর্শক সবাই প্রার্থনায় মগ্ন তখন।

একসময় মনেই হয়েছিল এরিকসেন মারাই গেছেন! তবে না সবাইকে চমকে দিয়ে, ফুটবল দুনিয়ায় হাসি ছড়িয়ে ফিরে আসেন মৃত্যুঞ্জয়ী জাদুকর এরিকসেন।
এরিকসেনের সেই ঘটনায় নড়েচড়ে বসে ড্যানিশরা। ঐক্যবদ্ধ ডেনমার্ক ইউরোর সেমিফাইনালও খেলে। কেবল জীবনে ফেরা নয় শঙ্কাকে সম্ভাবনা করেই এরিকসন ফেরেন ফুটবলে। এবার তাকে সাথে করেই কাতার যাচ্ছে ডেনমার্ক।

বিশ্বকাপের জন্য ড্যানিশ কোচ কাসপার হিউলমান্দ ঘোষণা করেছেন ২১ সদস্যের দল ঘোষণা করেছেন। পরবর্তী সময়ে আরও পাঁচজনকে দলে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

২১ সদস্যের ডেনমার্ক:

গোলরক্ষক: কাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টিনসেন

ডিফেন্ডার: সিমন কিয়ার (অধিনায়ক), আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, ইওয়াকিম অ্যান্ডারসেন, ইওয়াকিম ম্যালে, ড্যানিয়েল ভাস, ইয়েন্স স্ট্রিগার লারসেন, ভিক্টর নেলসন, রাসমুস ক্রিস্টিনসেন।

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান এরিকসেন, টমাস ডেলানি, পিয়েরে–এমিল হইবিয়া, মাথিয়াস ইয়েনসেন।

ফরোয়ার্ড: মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস কর্নেলিয়ুস, কাসপার ডোলবার্গ, আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, মিকেল ডামসগার্ড, ইয়োনাস ভিন্ড, ইয়েসপার লিন্ডস্ট্রম।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেনমার্কের বিশ্বকাপ দলে ‘মৃত্যুঞ্জয়ী’ এরিকসেন

আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২