ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

যারা টিভিতে বসে সমালোচনা করেছেন, তারাও জয়টা উপভোগ করুন : বাবর

  • আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মূলত বহুদিন ধরেই ছন্দে ছিলেন না বাবর। এশিয়া কাপেও খেলতে পারেননি। তারপর থেকে ব্যর্থতার ধারা চলছে। স্বাভাবিক ভাবেই তীব্র সমালোচনায় ক্ষত-বিক্ষত হতে হয়েছে বাবরকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এবার মুখ খুললেন পাকিস্তান অধিনায়কও।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না বাবর আজম। তার হাতাশাজনক পারফরম্যান্স সমালোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল বাবরকে। তবে মোক্ষম সময়ে ব্যাট হাতে নিন্দুকদের জবাব দিলেন বাবর। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চেনা ছন্দে পাক অধিনায়ক। আর ছন্দে ফিরেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন বাবর আজম।

সাংবাদিক সম্মেলনের পরেই সমালোচনার বিষয়ে বাবর বলে দেন, ‘আমার দলকে সমানে সমালোচিত হতে হয়েছে। তবে সকলের নিজস্ব মতামত রয়েছে। কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। সমালোচনা ইতিবাচক হলে সকলেই সেটা শুনবে। সাংবাদিকরাও আমাদের সমালোচনা করেন। কে কিভাবে সমালোচনা করেন, তা সকলে দেখতে পান। ব্যক্তিগত আক্রমণ করা হলেও আমাদের কিছু করার থাকে না। তবে এখন তো আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সকলে উপভোগ করুন।’

এখানেই থামেননি বাবর। তিনি আরো বলেন, ‘অনেকে আছেন, আমরা ভালো খেললেও যারা সমালোচনা করেন। এখন এই জয়টা উপভোগ করার সময়। পাকিস্তানের ভক্তদের এটি উপভোগ করা উচিত এবং যারা টেলিভিশন চ্যানেলে বসে আছেন, তাদেরও এটি উপভোগ করা উচিত।’

এবারের বিশ্বকাপে প্রথম বার পাকিস্তানের ওপেনিং জুটিকে প্রত্যাশিত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। সেমিফাইনালে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান প্রথম উইকেটে ১০৫ রান যোগ করেন। । বাবর ৪২ বলে ৫৩ রান করেন। ৪৩ বলে ৫৭ রান করেন রিজওয়ান। তারাই পাকিস্তানের জয়ের ভিত তৈরি করে দেয়। তাদের এই সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক বলেন, ‘ব্যাপারটা তেমন কিছুই নয়। আমরা আমাদের সময়ের জন্য অপেক্ষা করছিলাম। সব ম্যাচেই আমরা পারফর্ম করার চেষ্টা করি। কিন্তু সাফল্য এবং ব্যর্থতা খেলারই অঙ্গ।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা টিভিতে বসে সমালোচনা করেছেন, তারাও জয়টা উপভোগ করুন : বাবর

আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২