ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

১০ উইকেটে হারের দায় বোলারদের দিলেন ভারতীয় অধিনায়ক

  • আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বরাবরের মতো আবারো শক্তিশালী দল নিয়েও ব্যর্থ ভারত। বিশ্বকাপের অন্যতম সেরা দাবিদাররা আজ বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়েই ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড।

আজ রেকর্ড গড়েই ফাইনাল পৌঁছেছে ইংলিশরা। অ্যাডিলেড ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা। স্বভাবতই এমন হারের পর হতাশ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। হারের কারণ হিসেবে বোলারদের দোষারোপ করেছেন তিনি। ভারতীয় অধিনায়কের মতে, তার দলের বোলাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আজকে যেটা হয়েছে তা নিয়ে আমি হতাশ। আমরা শেষের দিকে দারুণ ব্যাটিং করেছি এবং বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলাম। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারিনি। বল হাতে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি।’

রোহিতের দাবি সেমিফাইনালের চাপ সামলাতে না পেরেই এমন পরাজয় তার দলের। তিনি বলেন, ‘নক আউট ম্যাচে চাপ সামলানোর দরকার ছিল। ছেলেরা অনেক ম্যাচ খেলেছে, এটা তাদের বুঝা উচিত ছিল। এই ছেলেরাই আইপিএলে চাপের মধ্যে অনেক ম্যাচে খেলে, এখানে শান্ত থাকা উচিত ছিল।’

এই দিন আগে ব্যাটিং করে মাত্র ৫ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। স্বয়ং অধিনায়ক খেলেন টি-টোয়েন্টি স্বভাব বিরুদ্ধ ২৮ বলে ২৭ রানের ইনিংস। বিপরীতে ১৭০ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে ইংলিশ ওপেনাররা। ফলে তা নিয়েও প্রশ্ন ছিল রোহিতের সামনে।

প্রশ্নের জবাবে নিজেদের দোষী নয়, বরং জশ বাটলার ও এলেক্স হেলসকেই ভালো বললেন রোহিত। তিনি বলেন, ‘আমরা শুরুর দিকে কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু তাদের ওপেনারদের কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ খেলেছে। আমি দেখছিলাম প্রথম ওভার থেকেই বল সুইং হচ্ছিল কিন্তু সঠিক জায়গা থেকে নয়।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ উইকেটে হারের দায় বোলারদের দিলেন ভারতীয় অধিনায়ক

আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২