ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

নতুন রেকর্ড হেলস-বাটলারের, বিরাট কোহলিও কম নয়

  • আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্য অবলীলায় পেরিয়ে যায় ইংল্যান্ড। ১০ উইকেট হাতে রেখেই বড় জয় পায় থ্রি লায়ন্সরা, আর হাতে রেখে ৪ ওভার। হেলস-বাটলারের হার না মানা ১৭০ রানে জুটি দলের জয় নিশ্চিত করে। এমন অবিশ্বাস্য জয়ে বেশ কিছু রেকর্ডও নিজেদের করে নিয়েছেন তারা।

আগের বিশ্বকাপে বাবর-রিজওয়ানের করা ১৫২ রানের উদ্বোধনী জুটির রেকর্ড ভেঙে নিজেদের করে নিয়েছেন হেলস-বাটলার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে ১০ম সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটি।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন হেলস-বাটলার। ১৭০ রানের হার না মানা জুটি গড়ার পথে পেছনে ফেলেছেন এই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে রুশো-ডি ককের করা ১৬৮ রানের জুটি।

বিশ্বকাপের সেরা ৫ জুটির মাঝে আরো একবার নাম আছে এলেক্স হেলসের। বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপে এডউইন মরগানকে সাথে নিয়ে হেলস গড়েছিলেন ১৫২ রানের জুটি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

হেলস-বাটলার জুটির আগে অবশ্য দিনের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ডে দরজায় পা রাখেন বিরাট কোহলি। দারুণ ছন্দে থাকা ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার ইংল্যান্ডের বিপক্ষে ৪০ বলে খেলেন ৫০ রানের ইনিংস। এই খেলার পথে অবিশ্বাস্য কিছু রেকর্ড গড়েছেন তিনি। যেমন—

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে চার হাজার রানের মাইলফলকে পা রেখেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ চার মারার ক্লাবেও নাম লেখান এই তারকা, সব দেশ মিলিয়ে তৃতীয়তম। আরো একটি অবিশ্বাস্য রেকর্ড হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি যতগুলো সেমিফাইনাল ম্যাচ খেলেছেন, তার সব কটিতেই ফিফটির দেখস পেয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন রেকর্ড হেলস-বাটলারের, বিরাট কোহলিও কম নয়

আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২