ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

নামমাত্র মূল্যে ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা

  • আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যেই ফাইনালের টিকিট দু’দিন আগেও ছিল সোনার হরিণ, তা এখন বিক্রি হচ্ছে পানির দামে। নামমাত্র মূল্যে বিক্রি করতেও দ্বিধা করছেন না অনেকে। মূলত ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় অসংখ্য ভারতীয় সমর্থকরা আগাম করে রাখা টিকিট বিক্রি করে দিচ্ছেন অল্প মূল্যে।

ভারত-পাকিস্তানের মাঝে ফাইনাল হবে ভেবে, কিংবা ভারত নিশ্চিত ফাইনাল খেলবে এমন চিন্তায় মেলবোর্নে ফাইনাল ম্যাচের অসংখ্য টিকিট কেটে রাখে ভারতীয়রা। কিন্তু রোহিত শর্মার দল সেমিফাইনাল থেকেই বিদায় নেয়ায় দেশটির ক্রিকেট সমর্থকরা যে টিকিট কিনেছেন, তা বিক্রি করে দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত বিদায় নেয়ার পর রাতারাতি টিকিটের দাম অনেকটাই কমে গেছে। ১০ অস্ট্রেলিয় ডলার বা মাত্র ৫০০ ভারতীয় রুপিতেও টিকিট বিক্রি করে দিতে চাইছেন সমর্থকরা। সাথে দেয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার দেয়ার প্রতিশ্রুতিও। এমনকি, ক্রেতা চাইলে তার বাড়ির দোরগোড়ায় গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে।

কোনোরকমে টিকিট বিক্রি করে দিতে পারলেই যেন ভারতীয়রা এখন হাফ ছেড়ে বাঁচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকিট বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় অ্যাডিলেডের বাইরে চিৎকার করে ডেকে ডেকে ফাইনালের টিকিট বিক্রির চেষ্টা করছেন ভারতীয় সমর্থকরা। অনেকে বিনামূল্যে লাঞ্চ, বিয়ারের প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নামমাত্র মূল্যে ফাইনালের টিকিট বিক্রি করছে ভারতীয়রা

আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২