ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব

  • আপডেট সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আলোচনা আগেই ছিল, সম্ভাবনাও তার পক্ষেই ছিল, তবে নিশ্চিত করে কিছু বলেনি কোনো পক্ষ। অবশেষে ঘোষণা এসেছে, বাংলা টাইগার্সের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। ঘরের ছেলের কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দিলো তারা। দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বাংলা টাইগার্স।

২৩ নভেম্বর হতে মাঠে গড়াতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। সেপ্টেম্বরে নিলাম হলেও সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে আগেই চুক্তি করে নেয় বাংলা টাইগার্স। আইকন ক্রিকেটার হলেও নেতৃত্ব সাকিবের কাছে যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কেন না পুরো আসর খেলতে পারবেন না সাকিব, ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে ফিরতে হবে এক ম্যাচ বাকি রেখেই, ৩০ নভেম্বর।

সাকিব ছাড়াও তার দল বাংলা টাইগার্সে আছে আরো দু’জন বাংলাদেশী। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। সাকিব আগে ফিরলেও টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলার কথা রয়েছে এই দু’জনের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব

আপডেট সময় : ১২:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২