ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

মির্জা ফখরুল-আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেট সময় : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন সোমবার (১২ ডিসেম্বর) এই আদেশ দেন।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরদিন শুক্রবার তাদের গ্রেফতার দেখায় পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবীরা। অন্যদিকে ফখরুলসহ অন্যদের জামিনের বিরোধিতা করে আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ২২৪ জনের জামিন নামঞ্জুর করেন।

রোববার (১১ ডিসেম্বর) তাদের জামিনের আবেদন করা হয়।

গত বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুল-আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২