ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

মির্জা ফখরুল-আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন মেলেনি

  • আপডেট সময় : ১১:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মেলেনি।

চতুর্থবারের মতো তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান এই আদেশ দেন।

এর আগে বুধবার এ জামিন আবেদন করা হয়। আদালত বিকেলে জামিন আবেদনের বিষয় শুনানির সময় ঠিক করে।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী হিসেবে ছিলেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেছেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিন বার নাকচ করেন ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সাংবাদিকদের বলেন, তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য বিকেল ৩টার সময় নির্ধারণ করেছেন। আশা করছি, আজ তাদের জামিন মঞ্জুর করবেন আদালত।

এর আগে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে আইনজীবীরা বলেছিলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের নাম নেই। দু’জনই বয়স্ক এবং অসুস্থ। এ মামলায় এর আগে জামিন পেয়েছেন বিএনপির নেতা আমানউল্লাহ ও আবদুল কাদের ভূঁইয়া। যেকোনো বিবেচনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস জামিন পেতে পারেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুল-আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন মেলেনি

আপডেট সময় : ১১:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২