ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহের অভিযোগ অস্বীকার তুরস্কের

  • আপডেট সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত বছর ইউক্রেনে গুচ্ছ বোমা সরবরাহ করেছে আঙ্কারা- এমন অভিযোগের ভিত্তিতে করা প্রতিবেদন কঠোরভাবে অস্বীকার করেছেন একজন তুর্কি কর্মকর্তা।

শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ‘আমাদের কাছে গুচ্ছ যুদ্ধাস্ত্র নেই এবং আমরা ইউক্রেনকে এগুলো সরবরাহ করিনি।’

‘ইউক্রেনিয়রা নিজ থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে।’

মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি মঙ্গলবার জানিয়েছে, তুরস্ক ২০২২ সালের শেষের দিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নকশা করা গুচ্ছ বোমা পাঠাতে শুরু করেছে। সাবেক মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে যে কিয়েভ কয়েক মাস ধরে অস্ত্রের জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ন্যাটোর এ মিত্র দেশটি তথাকথিত দ্বৈত-উদ্দেশ্যে চালিত উন্নত যুদ্ধাস্ত্রের (ডিপিআইসিএম) প্রথম চালান ২০২২ সালের নভেম্বরে পাঠাতে শুরু করে। এটি যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির অধীনে স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল।’

উল্লেখ্য, আন্তর্জাতিক আইনে গুচ্ছ যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ।

বুধবার আঙ্কারায় ইউক্রেনের রাষ্ট্রদূত বাসিল বোদনার প্রতিবেদনটি অস্বীকার করে বলেন, তিনি বিশ্বাস করেন যে এটি ‘রাশিয়ার প্রপাগান্ডার’ অংশ।

আধা-সরকারি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে বলেন, ‘আমি সম্পূর্ণভাবে এটি অস্বীকার করছি, এটি সত্য নয়।’

তিনি বলেন, ‘শুধুমাত্র ইউক্রেন ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে দুর্বল করার জন্য এবং দেশ দুটি সম্পর্কে ভুল ভাবমূর্তি তৈরির চেষ্টায় মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে তথ্যগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।’

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহের অভিযোগ অস্বীকার তুরস্কের

আপডেট সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩