ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ পদস্থ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। জাতীয় পুলিশপ্রধান এ তথ্য দিয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ফেসবুকে জানায়, নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি, তার সহকারী ইয়েভনি ইয়েনিনও রয়েছেন। এছা্ড়া অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী ইউরি লোবকোভিচও নিহত হয়েছেন।

ইউক্রেন জাতীয় পুীলশের প্রধান ইহোর ক্লিমেনকো বলেন, কিয়েভের কাছে আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী কিয়েভের বাইরে ব্রোভারি নগরীতে একটি কিন্ডারগার্টেন ও একটি আবাসিক ভবনের সামনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির আরোহী ছাড়াও কিন্ডারগার্টেনটির শিশু ও কর্মীরাও হতাহত হন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন এবং হেলিকপ্টারের মতো দেখতে একটি বস্তু জ্বলন্ত অবস্থায় দেখা যায়।

সূত্র : আল জাজিরা ও বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ পদস্থ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩