ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়াল উগ্রপন্থীরা

  • আপডেট সময় : ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর জন্য সুইডেনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশও এর তীব্র নিন্দা জানিয়েছে।

সুইডেনের ন্যাটো সদস্যপদপ্রাপ্তি নিয়ে তুরস্কের আপত্তির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

শনিবার বিকেলে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভের সময় অতি উগ্রপন্থী স্ট্রাম কুরস (হার্ড লাইন) পার্টির রাজনীতিবিদ রাসমাস পালুদান পবিত্র কুরআনের একটি খণ্ডে আগুন দেন। একই সময় কুর্দিদের একটি বিক্ষোভও সেখানে অনুষ্ঠিত হয়।

তুরস্ক স্টকহোমে তার দূতাবাসের সামনে কুরআন পোড়ানোসহ বিক্ষোভ আয়োজন করায় সুইডেনের নিন্দা করে।

আঙ্কারা শনিবার জানিয়েছিল, ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের আপত্তি দূর করার লক্ষ্যে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করা হচ্ছে। সামরিক জোটটিতে সুইডেনের প্রবেশের জন্য দেশটির তুরস্কের সমর্থন প্রয়োজন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভয় বাড়ার প্রেক্ষাপটে দেশটি এখন ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে। কিন্তু ন্যাটোর সদস্য তুরস্ক তাতে বাধা দিয়ে আসছে।

সৌদি আরব, জর্ডান, কুয়েত, পাকিস্তান, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব সংলাপ, সহিষ্ণুতা ও সহাবস্থানের মূল্যবোধের বিস্তারের আহ্বান জানাচ্ছে এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করছে।’

সূত্র : আলজাজিরা, বিবিসি, জিও নিউজ ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়াল উগ্রপন্থীরা

আপডেট সময় : ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩