ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত

এখনই রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের হামলা নয় : কিয়েভকে ওয়াশিংটন

  • আপডেট সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনই বড় ধরনের হামলা চালালে তা সামাল দেয়া ইউক্রেনের পক্ষে সম্ভব হবে না। তার চেয়ে নিজেকে প্রস্তুত করাই হবে বুদ্ধিমানের কাজ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি ইউক্রেনের কাছে নতুন করে ২৫০ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র পাঠিয়েছে।

ইউক্রেনকে অস্ত্র না দেয়ার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। মস্কো বলছে, ইউক্রেনকে অস্ত্রের যোগান দিলে চলমান বিশেষ সামরিক অভিযান কেবল দীর্ঘায়িত হবে।

তবে সে সতর্কবাণী উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের যত ধরনের সাহয্যের প্রয়োজন তার সবই দেশটিকে দেয়া হবে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখনই রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের হামলা নয় : কিয়েভকে ওয়াশিংটন

আপডেট সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩