ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ওআইসি ও মুসলিম ওয়ার্ড লিগের তীব্র নিন্দা

  • আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুইডেনের স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহৎ দুই সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন (ওআইসি) ও মুসলিম ওয়ার্ড লিগ (এমওএল) তথা রাবেতাতুল আলামিল ইসলামী।

রোববার আলআরাবিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, ওআইসি ও এমওএল সুইডিশ কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

ওআইসির সেক্রেটারি জেনারেল হুসাইন ইবরাহিম তালহা রোববার এক বিবৃতিতে বলেন, সুইডিশ কর্তৃপক্ষের সম্মতিতে দেশটির উগ্র ডানপন্থী কর্মীদের দ্বারা পবিত্র কুরআনের অনুলিপি পোড়ানোর মতো অবমাননা অত্যন্ত নিন্দনীয়। এটি অবশ্যই একটি উসকানিমূলক কাজ।

আরো পড়ুন- সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়াল উগ্রপন্থীরা

তিনি বলেন, এই উগ্রপন্থী কাজ মুসলমানদের নিশানা করে ঘটানো হচ্ছে। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পবিত্র মূল্যবোধের ওপর আঘাত করা হচ্ছে এবং কুরআন পোড়ানোর ঘটনা এরও একটি উদাহরণ যে, আসলে ইসলামফোবিয়া, ঘৃণা, অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতা কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

হুসাইন ইবরাহিম তালহা সুইডিশ কর্তপক্ষকে অভিযুক্তদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মুসলিম ওয়ার্ড লিগের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়েছে, এরকম জঘন্য ও বর্বরোচিত কাজ মুসলমানদের কোনো ক্ষতি করবে না; বরং এটি তাদের ঈমান-আকিদা শানিত করার উপলক্ষ।

সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ আব্দুল কারিম আল ঈসা এমন কর্মকাণ্ডের ফলে আশু বিপদ সম্পর্কে সতর্ক করেছেন, যা ঘৃণাকে উস্কে দেয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তিনি বলেছেন, এ ধরনের বেপরোয়া আচরণ অন্যান্য অপরাধ ঘটানোর পাশাপাশি স্বাধীনতার ধারণা ও মানবিক মূল্যবোধেরও ব্যাপক ক্ষতির কারণ হয়।

সূত্র : আলআরাবিয়া

আরো সংবাদ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় ওআইসি ও মুসলিম ওয়ার্ড লিগের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩