ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পোল্যান্ডকে জার্মান-নির্মিত লিওপার্ড ট্যাংক পাঠানোর অনুমতি!

  • আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মানি তাদের তৈরী লিওপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। তবে ওয়ারশ যদি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করার জন্য এ ধরনের কোনো অনুরোধ করে, তবেই তা করা হবে। এ তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবুক।

প্যারিসে ফ্রাঙ্কো-জার্মান শীর্ষ সম্মেলনের পর বায়েরবুক রোববার এলসিআই টেলিভিশনকে বলেন, ‘আমাদের প্রশ্ন করা হলে আমরা বাধা হয়ে দাঁড়াব না।’

তিনি বলেন, ‘এসব ট্যাংকের গুরুত্ব আমরা জানি। এ কারণেই বিষয়টি নিয়ে আমাদের অংশীদারদের সাথে আমরা আলোচনা করছি। আমরা লোকজনের জীবন নিরাপদ এবং ইউক্রেনের ভূখণ্ডগত মুক্ত অবস্থা নিশ্চিত করতে চাই।’

এই মন্তব্যকে ইউক্রেনে জার্মান-নির্মিত ট্যাংক সরবরাহ করার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইউক্রেন এবং পাশ্চাত্যের অনেক দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাব দিতে জার্মানির লিওপার্ড ট্যাংক পাঠানোর জোরাল আবেদন করে আসছে।

উল্লেখ্য, জার্মান লাইসেন্স চুক্তির আওতায় বার্লিনের অনুমোদন ছাড়া কোনো দেশ এসব ট্যাংক অন্য কোথাও পাঠাতে পারে না।

এখন পর্যন্ত রুশ আক্রমণের মুখে পাশ্চাত্যের কোনো দেশের মেইল ব্যাটল ট্যাংক ইউক্রেনে পাঠানো হয়নি।

জার্মানির লিওপার্ড ট্যাংককে বিশ্বব্যাপী সবচেয়ে কার্যকর ট্যাংক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। রুশদের বিরুদ্ধে এই ট্যাংক অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

পোল্যান্ড জানিয়েছে, তারা কিয়েভকে ১৪টি লিওপার্ড ট্যাংক পাঠাতে প্রস্তুত। কিন্তু প্রধানমন্ত্রী ম্যানেউজ মোরাবিসচি রোববার বলেন, তিনি এ ব্যাপারে বার্লিনের কাছ থেকে সুস্পষ্ট বিবৃতির অপেক্ষা করছেন।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোল্যান্ডকে জার্মান-নির্মিত লিওপার্ড ট্যাংক পাঠানোর অনুমতি!

আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩