ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য সেবার জন্য ২.৫ বিলিয়ন ডলার চেয়েছে

  • আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থার সম্মুখীন লাখ লাখ মানুষকে সাহায্য করার জন্য সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালে সংস্থাটির কাজের জন্য ২.৫৪ বিলিয়ন ডলারের আবেদন করেছে।

জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, এটি বর্তমানে অভূতপূর্ব বহুমাত্রিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করছে।

সংস্থাটি ইউক্রেনের নৃশংস যুদ্ধ এবং ইয়েমেন, আফগানিস্তন, সিরিয়া এবং ইথিওপিয়াতে সংঘাতের কারণে স্বাস্থ্যের ওপর প্রভাবের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় যেমন গত বছর পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা এবং সাহিল (উত্তর আফ্রিকার সাহারা অঞ্চলের ৯টি দেশ) এবং হর্ন অব আফ্রিকার (সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়া) জুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করেছে।

এই সব জরুরি অবস্থার মধ্যে কোভিড -১৯ মহামারী এবং হাম ও কলেরার মতো অন্যান্য মারাত্মক রোগের প্রাদুর্ভাবের ওভারলেপিংয়ের কারণে সৃষ্ট স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক হুমকির প্রতি গুরুত্বারোপ করেছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস অর্থ সংস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সঙ্কটের একটি অভূতপূর্ব সংযোগ প্রত্যক্ষ করছি যা মোকাবেলায় একটি অভূতপূর্ব প্রতিক্রিয়া দাবি করে।’

তিনি বলেন, ‘বিশ্ব দূরে অন্য কোনো দিকে তাকাতে পারে না এবং আশা করি এই সঙ্কটগুলো নিজেরাই সমাধান করবে।’

তিনি বলেন, ডব্লিউএইচও বর্তমানে বিশ্বজুড়ে ৫৪টি স্বাস্থ্য সঙ্কটে সাড়া দিচ্ছে। যার মধ্যে ১১টি সর্বোচ্চ-সম্ভাব্য স্তরের জরুরি অবস্থা হিসেবে স্থান পেয়েছে, যার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জাতিসঙ্ঘ অনুমান করেছে, বিশ্বব্যাপী রেকর্ড ৩৩৯ মিলিয়ন মানুষের এই বছর জরুরি সহায়তার প্রয়োজন হবে যা ২০২২ সাল থেকে প্রায় এক চতুর্থাংশ বেশি।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য সেবার জন্য ২.৫ বিলিয়ন ডলার চেয়েছে

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩