ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

রেফারির বিরোধীতা করায় জিরোনা ডিফেন্ডার লোপেজ চার ম্যাচ নিষিদ্ধ

  • আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেফারির বিপক্ষে অভিযোগ করায় জিরোনা ডিফেন্ডার ডেভিড লোপেজকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত অক্টোবর মাসে লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে জিরোনা ৫-২ ব্যবধানে জয়ী হয়েছিল। ঐ ম্যাচের বিরতিতে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে এই সেন্টার ব্যাক অভিযোগ করেছিলেন রেফারি মিগুয়েল এ্যাঞ্জেল ওরিটজ আরিয়াস তার দলের প্রতি খুব একটা সম্মান দেখাননি এবং ম্যাচ চলাকালীন তাদেরকে অপমান করেছেন।
যদিও পরবর্তীতে তার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন লোপেজ। কিন্তু শাস্তি তাকে পেতেই হলো। নিষেধাজ্ঞার কারনে তিনি লিগে আলমেরিয়া ও সেভিয়া, কোপা ডেল রে’তে রায়ো ভায়োকানো এবং জিরোনার সম্ভাব্য স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনাল কিংবা লা লিগার আরো একটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
আগামী ১০ দিনের মধ্যে জিরোনার এই নিষেধাজ্ঞার ব্যপারে আপিলের সুযোগ রয়েছে।
এই মুহূর্তে জিরোনা ১৯ ম্যাচ পর লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে সমান ৪৮ পয়েন্ট সংগ্রহ করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেফারির বিরোধীতা করায় জিরোনা ডিফেন্ডার লোপেজ চার ম্যাচ নিষিদ্ধ

আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪