ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

সাকিবের উপস্থিতি রংপুরকে উজ্জীবিত করবে : সোহান

  • আপডেট সময় : ১১:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি তার দলকে উজ্হজীবিত করবে বলেই মনে করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গত আসরে রংপুর রাইডার্সকে প্লে অফে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান।
কর্তপক্ষ চাইলে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসন্ন বিপিএলে সাকিবের নেতৃত্বে খেলতে কোন সমস্যা নেই বলেও জানান সোহান।
সোহান বলেন, ‘এখানে অবাক হবার মত কিছু নেই, সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডার যে কোনও দলকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যেকোন দলের জন্য তার ব্যাটিং ও বোলিং গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি রংপুর রাইডার্সের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।’
সেরা খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়ন হবার মত দল গড়েও গত আসরে ফাইনালে উঠতে পারেনি রংপুর রাইডার্স। কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সোহানের অধিনায়কত্ব এবং ব্যাটিং পরিবর্তন দলকে ডুবিয়েছে বলেই ধারনা করা হচ্ছে।
এবারের আসরেও বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা রংপুরের অধিনায়ক হবার সম্ভাবনা বেশি সাকিবেরই।
সোহান জানান, টিম কর্তৃপক্ষ যদি এক নম্বর অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয় তাহলে সাকিবের অধীনে খেলতে কোন সমস্যা নেই তার।
তিনি বলেন, ‘আমি সাকিবের অধিনায়কত্বে খেলতে চাই। দেখা যাক কি হয়। ম্যানেজমেন্ট এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। একজন খেলোয়াড় হিসেবে সবসময়ই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং সবসময় সেটি করার চেষ্টা করবো।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের উপস্থিতি রংপুরকে উজ্জীবিত করবে : সোহান

আপডেট সময় : ১১:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪