ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিমুল হত্যা মামলা: আসামির দেয়া তথ্যে পাইপগান জব্দ

  • আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর বাড়ির পেছনের পুকুর থেকে একটি পাইপগান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পাইপগানটি জব্দ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শিমুল হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুল হক মিন্টুর দেয়া তথ্যের ভিত্তিতে পাইপগানটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর সমর্থকদের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। ওই রাতেই পুলিশ মেয়রের দুই ভাইসহ আরো ছয়জনকে গ্রেফতার করে। এরপর গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর শ্যামলী থেকে মেয়র মীরুকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিমুল হত্যা মামলা: আসামির দেয়া তথ্যে পাইপগান জব্দ

আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭