ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

সোহান -মাহেদির নৈপুণ্যে সিলেটকে হারিয়ে শীর্ষে রংপুর

  • আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটিং ও স্পিনার মাহেদি হাসানের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২০তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রংপুর। ৮ করে পয়েন্ট আছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। রান রেট বিবেচনায় খুলনা দ্বিতীয় ও চট্টগ্রাম তৃতীয়স্থানে আছে। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ১ রান করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫১ রান যোগ করে রংপুরকে ভালো অবস্থায় নেন পাকিস্তানের বাবর আজম ও ফজলে মাহমুদ।
১৪ রান করা মাহমুদকে শিকার করে জুটি ভাঙ্গেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। পরের ডেলিভারিতে সাকিব আল হাসানকে শূণ্যতে বিদায় দেন টেক্টর।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৩৭ বলে ৭টি চারে ৪৭ রান করে ইংল্যান্ডের স্পিনার সামিত প্যাটেলের শিকার হন বাবর।
আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই ১৪ বলে ২২ রানে থামলেও, ৩০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন সোহান। শেষ দিকে আফগানিস্তানের মোহাম্মদ নবির ৭ ও শামিম হোসেনের ৬ বলে অপরাজিত ১০ রানে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় রংপুর। সিলেটের প্যাটেল ও টেক্টর ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে রংপুরের দুই স্পিনার মাহেদি ও সাকিবের ঘুর্ণিতে পড়ে এক পর্যায়ে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। এসময় মাহেদি ও সাকিব ২টি করে উইকেট নেন।
সাত নম্বরে নামা রায়ার্ন বার্ল রংপুরের বোলারদের উপর চড়াও হলে, তার ইনিংস কোন কাজে আসেনি। ১৬ দশমিক ৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় সিলেট। ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন বার্ল। ১১ রান করে সিলেটের পক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই অংক স্পর্শ করেন প্যাটেল। রংপুরের মাহেদি ১৩ রানে ও নবি ১৭ রানে ৩টি করে এবং সাকিব ১৮ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ১৬২/৭, ২০ ওভার (বাবর ৪৭, নুরুল ৪৬, প্যাটেল ২/১৪)।
সিলেট স্ট্রাইকার্স : ৮৫/১০, ১৬.৫ ওভার (বার্ল ৪৩, প্যাটেল ১১, মাহেদি ৩/১৩)।
ফল : রংপুর রাইডার্স ৭৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: নুরুল হাসান সোহান(রংপুর রাইডার্স)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহান -মাহেদির নৈপুণ্যে সিলেটকে হারিয়ে শীর্ষে রংপুর

আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪