ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

আইভরি কোস্টের খেলোয়াড়রা বোনাসের সাথে বাড়িও পেলেন

  • আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী স্বাগতিক আইভরি কোস্টের খেলোয়াড় ও কোচ এমাস ফায়েকে প্রেসিডেন্সিয়াল সেরেমনিতে পুরস্কার হিসেবে বোনাস ও বাড়ি উপহার দেয়া হয়েছে।
রোববার ফাইনালে ফেবারিট নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত মহাদেশীয় এই ফুটবল শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় আইভরি কোস্ট।
শিরোপা জেতা দলটির প্রতিটি সদস্যকে ৫০ মিলিয়ন সিএফএ ফ্রাংক (৮২,১৫২ মার্কিন ডলার) করে দেয়া হয়েছে। সাথে ছিল প্রত্যেকের জন্য সমমূল্যের একটি করে বাড়ি।
ইকুয়েটোরিয়াল গিনির কাছে গ্রুপ পর্বে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তখনই ফরাসি কোচ জিন-লুইস-গাসেটকে বরখান্ত করে তার স্থানে ফায়েকে নতুন কোচের দায়িত্ব দেয়া হয়। ফায়ের পরিকল্পনায় বদলে যাওয়া ঈগলসরা শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে শিরোপা জয় করে। সে কারনে কোচ ফায়েকে বোনাস হিসেবে ১০০ মিলিয়ণ সিএফএ ফ্রাংক দেয়া হয়েছে।
আইভরিয়ান প্রেসিডেন্ট আলানাসে ওটারা বলেছেন, ‘তুমি সব আইভরিয়ানদের মধ্যে আনন্দ উপহার দিয়েছো। বিষয়টি সত্যিই দারুন।’
আর্থিক পুরস্কার ছাড়াও দেশের সর্বোচ্চ পাবলিক ডিস্টিংশন ন্যাশনাল অর্ডার প্রদান করা হয়েছে প্রতিটি খেলোয়াড়কে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইভরি কোস্টের খেলোয়াড়রা বোনাসের সাথে বাড়িও পেলেন

আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪