ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নিশাঙ্কার সেঞ্চুরিতে প্রথমবারের মত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

  • আপডেট সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক শ্রীলংকা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকা ৭ উইকেটে হারিয়েছে আফগানদের। নিশাঙ্কা ১১৮ রান করেন। তৃতীয়বারের মত দ্বিপাক্ষীক সিরিজে মুখোমুখি হয়ে এই প্রথম আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা।
পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরির সাথে রহমানুল্লাহ গুরবাজের ৪৮ রানের ইনিংসের সুবাদে ৩৯ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ২২৩ রানে পৌঁছে যায় আফগানিস্তান। এরপর ৪৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৬৬ রানে অলআউট হয় আফগানরা। আগের ম্যাচে ২৫ রানে শেষ ৯ উইকেট হারিয়ে হারের স্বাদ নেয় আফগানিস্তান।
রহমত ৭৭ বলে ৬৫ এবং ওমরজাই ৫৯ বলে ৫৪ রান করেন। শ্রীলংকার প্রমোদ মধুশান ৩টি, আসিথা ফার্নান্দো ও দুনিথ ওয়েলালাগে ২টি করে উইকেট নেন।
জবাবে ১৩৯ বলে ১৭৩ রানের সূচনা করে শ্রীলংকার জয়ের পথ সহজ করেন নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো। জুটিতে ১০টি চার ও ৫টি ছক্কায় ৬৬ বলে ৯১ রান করে আবিস্কা ফিরলেও ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন প্রথম ম্যাচে ডাবল শতক হাকাঁনো নিশাঙ্কা।
দলের জয় থেকে ১৪ রান দূরে থাকতে ব্যক্তিগত ১১৮ রানে বিদায় নেন ১০১ বলে ১৬টি চার ও ২টি ছক্কা মারা নিশাঙ্কা। ৪টি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।
এরপর সাদিরা সামারাবিক্রমা ৮ ও চারিথ আসালঙ্কা ৭ রানে অপরাজিত থেকে শ্রীলংকার জয় নিশ্চিত করেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও আফগানিস্তান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিশাঙ্কার সেঞ্চুরিতে প্রথমবারের মত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

আপডেট সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪