ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকোট

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা

  • আপডেট সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা এবং কেয়ারি ক্রিসেন্ট ও রূপায়ণ জেড আর প্লাজার ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ধানমন্ডি এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
অভিযানকালে সাত মসজিদ রোডে অবস্থিত কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ পাওয়া যায়। কিন্তু সেখানে থাকা ভিসা ওয়ার্ল্ড ওয়াইড নামক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন ব্যবস্থার ব্যাপক দুর্বলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামগ্রিকভাবে কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অগ্নিনির্বাপন ব্যবস্থার অপর্যাপ্ততা থাকায় পুরো ভবনটি সিলগালা করে দেয়া হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী রূপায়ন জেড আর প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি পাওয়ায় দ্য বুফে এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বাফেট প্যারাডাইজ নামক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এসব অর্থদ- আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইনস্পেক্টর গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা

আপডেট সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪