ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ

রাজউক কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা দিবস-২৬মার্চ ২০২৪ পালিত

  • আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 375
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশরাফ উদ্দিন মুকুল

রাজউক কর্তৃপক্ষের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান”স্বাধীনতা দিবস-২৬মার্চ ২০২৪ পালিত হয়।

আজ মঙ্গলবার ২৬ মার্চ-২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)-এর অডিটোরিয়ামে রাজউক কর্তৃক আয়োজিত”মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী তার বক্তব্যে-নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলিয়ান হয়ে সুন্দর ও বসবাসযোগ্য দেশ গড়ার আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান।

মন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিতপ্রাণ কর্মী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ গঠনের মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে পূর্ণতা দিতে পেরেছিলেন কারণ তিনি নিখাদ দেশপ্রেম এবং সর্বপ্রকার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে বাঙালির সার্বজনীন স্বার্থের জন্য কাজ করেছিলেন। আর এভাবেই বাঙালির হাজার বছরের পরম লালিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।“

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নতুন প্রজন্মের প্রতি দেশ গড়ার কাজে মনোযোগ দিতে আহ্বান জানিয়ে বলেন, “আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর দেশ রেখে যেতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণের সুযোগ পায়নি – তাদের দায়িত্ব হলো দেশপ্রেমে বলীয়ান হয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ গড়ে তোলার লক্ষ্যে একাগ্রচিত্তে নিজ নিজ দায়িত্ব পালন করা – এটা করতে পারলেই আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন – আমি আপনাকে মুক্তিযোদ্ধা বলবো।“

বঙ্গবন্ধুকে বাঙালি জাতির মুক্তির জন্য প্রেরিত এক মহাপুরুষ উল্লেখ করে আলোচনা সভার বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো. নবীরুল ইসলাম বলেন, “বাংলাদেশ অর্জনের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দেবার মতো ইস্পাতকঠিন অঙ্গীকারে যুদ্ধে নেমেছিলেন। ভাবনার পবিত্রতার এক অনন্য স্তরে উন্নীত হতে পেরেছিলেন কেবল দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্যই। বাংলাদেশের বিপুল প্রাকৃতিক সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের ভেতরে যদি ঘুণপোকা না থাকে, আমরা যদি এই দেশটাকে কুরে কুরে না খাই – তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সুখে থাকবে।

আলোচনা সভার সভাপতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) জনাব মোঃ আনিছুর রহমান মিঞা, বিপিএএ সভার প্রধান অতিথি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী-র সামনে এক অনন্য দাবি উপস্থাপন করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেলেও ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী বাংলাদেশে যে নৃশংস গণহত্যা চালিয়েছিলো তার কোন আন্তর্জাতিক স্বীকৃতি আজ পর্যন্ত মেলেনি। আনিছুর রহমান মিঞা, বিপিএএ বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় ও যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন কমিটির রিপোর্টে এই গণহত্যার সপক্ষে অকাট্য দলিল-প্রমাণ-তথ্যাদি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এই গণহত্যা আন্তর্জাতিক মহলে অনেকটা আড়ালেই রয়ে গেছে। ৫৪ তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজউক চেয়ারম্যান এই দাবিই তুলে ধরেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজউক-এর সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ খুরশীদ আলম; সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবঃ); সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ, এন ডি সি-সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজউক কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা দিবস-২৬মার্চ ২০২৪ পালিত

আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪