ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ

ভুটানের রাজার কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

  • আপডেট সময় : ১১:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আজ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শন করেছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ অন্যরা এ সময় রাজার সফরসঙ্গী ছিলেন।
ভুটানের দক্ষিণাঞ্চলীয় শহর জিলেফু থেকে ১৯০ কিলোমিটার দূরে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবের জন্য ভুটান ইতোমধ্যে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
রাজার বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
২০২৩ সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করেন।
পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু করে।
দক্ষিণ এশিয়ার এই দুই দেশ আশা প্রকাশ করেছে, এই অর্থনৈতিক অঞ্চল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ‘নতুন দিগন্ত’ সূচনা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
স্বাধীনতা দিবস উদযাপনসহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে ভুটানের রাজা সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুটানের রাজার কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

আপডেট সময় : ১১:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪