ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ

৫ উইকেট প্রয়োজন তাইজুলের

  • আপডেট সময় : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে লংগার ভার্সনে ২শ উইকেট ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এজন্য আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তাইজুলের।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ৪৫ টেস্টের ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১ দশমিক ৩১।
তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১ দশমিক ০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব।
৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ শিকারী স্পিনার মেহেদি হাসান মিরাজ।
সিলেটে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। পাশাপাশি ব্যাট হাতে ৫৩ রান করেছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ উইকেট প্রয়োজন তাইজুলের

আপডেট সময় : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪