ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তিন দিনের ব্যবধানে রোনাল্ডোর আবারো হ্যাটট্রিক

  • আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি পেশাদার লিগে তিনদিনের মধ্যে আবারো হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কাল পর্তুগীজ এই সুপারস্টারের নৈপুন্যে আল নাসর ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আবহাকে। এর আগে শনিবার আল তাইয়েল বিপক্ষে রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত করেছিল আল নাসর।
সৌদি লিগ টেবিলের তলানির থেকে দ্বিতীয় দল আল আবহাকে বড় ব্যবধানে পরাজিত করতে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, আব্দুলমাজিদ আল সুলাইহিম, আব্দুলরহমান গারীব ও আব্দুলাজিজ সৌদ আল আলিভা। ম্যাচে জোড়া গোল করেছে আল আলিভা।
গতকাল রোনাল্ডোর প্রথম দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লো শটে তিনি প্রথম গোলটি করেন। ১০ মিনিট পর ফ্রি-কিক থেকে কার্লিং শটে তিনি দ্বিতীয় গোল করেন। ২৯ গোল করে এসপিএল’র শীর্ষ গোলদাতা রোনাল্ডো এরপর সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেকে দিয়ে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি করিয়েছেন। বিরতির তিন মিনিট আগে রোনাল্ডো বক্সের বাইরে থেকে দারুন এক চিপে হ্যাটট্রিক পূরণ করেন। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আল-সুলায়হিমকে দিয়ে আবারো গোল করিয়েছেন রোনাল্ডো।
এনিয়ে ক্যারিয়ারে কোন ম্যাচের প্রথমার্ধে সাতবার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন রোনাল্ডো। ক্যারিয়ারে তিনি সর্বমোট ৬৫টি হ্যাটট্রিক করেছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৪টি। আল নাসরে যোগ দেবার পর থেকে পর্তুগীজ এই তারকা পাঁচবার তিন অথবা তার থেকেও বেশী গোল করেছেন।
এই মুহূর্তে এসপিএল’এ শীর্ষে থাকা আল হিলালের তুলনায় রোনাল্ডোর আল নাসর ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। মৌসুম শেষ হতে আর আট ম্যাচ বাকি। ইতোমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয় কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। এর ফলে ধরেই নেয়া যায় ৩৯ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টারের মধ্যপ্রাচ্যে আরো একটি শিরোপাবিহীন বছর কাটতে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন দিনের ব্যবধানে রোনাল্ডোর আবারো হ্যাটট্রিক

আপডেট সময় : ০৯:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪