ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারলেন দীপেন্দ্র

  • আপডেট সময় : ১১:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত এক ওভারে ৬ ছক্কা মারলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ঐরি। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কা তৃতীয় ব্যাটার হলেন দীপেন্দ্র। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মত ৬ বলে ৬ ছক্কা মারার ঘটনা ঘটলো।
গতরাতে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ম্যাচে এক ওভারে বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়েন দীপেন্দ্র।
প্রথমে ব্যাট করতে নামা নেপাল ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন কাতারের মিডিয়াম পেসার কামরান খান। শেষ ওভারের সবগুলো বলেই ছক্কা মারেন দীপেন্দ্র। তার ২১ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় সাজানো ৬৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান করে নেপাল। জবাবে ৯ উইকেটে ১৭৮ রান করে কাতার। ম্যাচটি ৩২ রানে জিতে নেয় নেপাল।
টি-টোয়েন্টিতে ৬ বলে ছয় ছক্কা মারার কীর্তি প্রথম করেছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালের বিশ^কাপে ডারবানে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন যুবরাজ।
এরপর ২০২১ সালে অ্যান্টিগাতে শ্রীলংকার স্পিনার আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ছয় ছক্কা হাঁকান পোলার্ড।
যুবরাজ ও পোলার্ডের পর তৃতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন দীপেন্দ্র। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। সেটিও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। এবার চতুর্থ ঘটনার জন্মও দিলেন দীপেন্দ্র।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারলেন দীপেন্দ্র

আপডেট সময় : ১১:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪