ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাবর-আফ্রিদি ও সেইফার্টের উন্নতি

  • আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর। সেই সুবাদে ৭৬৩ রেটিং নিয়ে চতুর্থস্থানে উঠেছেন বাবর।
৭৮৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন বাবরের সতীর্থ পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫২ রান করেছিলেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। সাত ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সাথে যৌথভাবে ১৭তম স্থানে উঠেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৪ রান করায় ১০ ধাপ এগিয়ে ৬২তমস্থানে উঠেছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান।
র‌্যাংকিংয়ে শীর্ষ দু’টিস্থানে আছেন ভারতের সুর্যকুমার যাদব ও ইংল্যান্ডের ফিল সল্ট। ৮৬১ রেটিং নিয়ে সূর্য শীর্ষে এবং ৮০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সল্ট।
বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির। লাহোরে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নেন তিনি। যার সুবাদে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন আফ্রিদি।
টি-টোয়েন্টিতে বোলিং তালিকায় ৭২৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
২৪০ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবর-আফ্রিদি ও সেইফার্টের উন্নতি

আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪