ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

উপজেলা নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা: রিজভী

  • আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির নির্বাচন। এ নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এ নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করার নির্বাচন।

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

যারা ক্ষমতায়, তারা দখলদার, এমন অভিযোগ করে রিজভী বলেন, জনগণের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই, এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। তাই এদের জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়ে না। প্রধানমন্ত্রী যাকে পছন্দ করবেন, তিনি হবেন উপজেলা চেয়ারম্যান। নির্বাচনের নামে শুধু আনুষ্ঠানিকতা, শুধু প্রহসন।

তিনি বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে কারা? এরা আওয়ামী লীগের লোক, ক্ষমতাসীন দলের আত্মীয়-স্বজন। আজ দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির বাড়ির খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রকল্প, ব্যাংক, পদ্মা সেতু লুটের টাকা দিয়েই তারা আজ বিদেশে বাড়ি করছে।

বাংলাদেশ ব্যাংকের ভেতরে কী হচ্ছে, তা মানুষকে জানতে দেওয়া হচ্ছে না- অভিযোগ তুলে রিজভী বলেন, ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকরা ঢুকে যাতে কোনো তথ্য জানতে না পারেন, সেই ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলা নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা: রিজভী

আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪