ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ইনজুরি আক্রান্ত শরিফুলের বদলি নিতে চাচ্ছে না বাংলাদেশ

  • আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলমান টি-টোয়েন্টি বিশ^কাপের আগে গত পহেলা জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে কাউকে নিতে রাজি নয় বাংলাদেশ।
ভারতের হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভের শট ধরতে গিয়ে বোলিং হাতে ইনজুরির কারণে ছয়টি সেলাই পড়েছে শরিফুলের। যে কারণে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তার ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না থাকলেও ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন শরিফুল।
যেহেতু দলের সাথে আরেক পেসার হাসান মাহমুদ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন, তাই প্রয়োজনে শরিফুলের জায়গায় তার সেবা নিতে পারে বাংলাদেশ।
আশরাফ আরও বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সাথে আছেন হাসান। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘৯ জুন আমরা শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। আমরা দেখতে চাই শরিফুল কত দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
সুপার এইটে পর্বের আগে শরিফুল সুস্থ হয়ে উঠবেন আশা করা হচ্ছে। কিন্তু গ্রুপ পর্বের বাঁধা বাংলাদেশ টপকাতে পারে কিনা, সেটিই দেখার বিষয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনজুরি আক্রান্ত শরিফুলের বদলি নিতে চাচ্ছে না বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪