ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

আটলান্টিক পাড়ে চলছে ক্রিকেট উৎসব। এরই মধ্যে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১টি ম্যাচ। জমা পড়ছে কতশত গল্প। ক্রিকেট বিশ্ব যেমন রূপকথার সাক্ষী হচ্ছে, তেমনি আছে আপসেট কিংবা হাহাকারের গল্পও। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে এরই মধ্যে। ফেবারিট পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে বার্তা দিয়ে রেখেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রও। ওদিকে, বিশ্বকাপের পিচ নিয়েও বিস্তর কথা হচ্ছে। তবে এতকিছুর মধ্যেও যেন এতদিন ছিল না একটা নাম। বাংলাদেশ।

আগামীকাল (শনিবার) এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত-লিটনরা। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক। রান পাচ্ছেন টপ অর্ডারের কেউই। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল টাইগার অধিনায়কের কণ্ঠে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।’

সবাই নিজেদের জায়গা থেকে উন্নতির চেষ্ট করছে। অনুশীলনেও যথেষ্ট সময় দিচ্ছে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’

খুব একটা স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের বাজে পারফরম্যান্স টাইগারদের কিছুটা হলেও আশাবাদী করতে পারে। ওই ম্যাচে মন্থর উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের দলে মূল সমস্যা ব্যাটিং। আশানুরূপ বোলিং পারফরম্যান্সে প্রতিপক্ষ ব্যাটারদের মাথাব্যথার কারণ হতে পারেন দলের বোলাররা। এ কারণেই মন্থর উইকেট বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪