ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলা প্রতিনিধি

কুমিরের আক্রমণে নিহত মোশাররফ গাজীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে। পরে মৃত মৌয়ালের লাশ কেওড়ার মাঠের ভারানি খাল থেকে উদ্ধার করেন স্থানীয়রা।

এসময় কুমিরের আক্রমণ থেকে সাঁতরে পালিয়ে প্রাণে বাঁচেন আরো তিন মৌয়াল।

নিহত মৌয়াল মোশারফ ও অপর তিন জনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নিষিদ্ধ সময় মধু আহরণ করতে চার মৌয়াল বনে ঢুকে ফিরে আসার সময় কুমিরের মুখে পড়েন। দুপুর ১টার সময় মোশাররফ গাজীকে হিংস্র কুমিরটি করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়। ঘটনার সময় অন্য তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে যান।

পরে ২ ঘন্টা পর বিকাল ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানি খাল থেকে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।
দাকোপ থানা পুলিশ জানায়, নিহত মোশাররফ গাজীর লাশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪