ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ দলীয় জোটে যোগ দিলো বিকল্প ধারা বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সহিত চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটে যোগদান করেছে অধ্যাপক নুরুল আমিন বেপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ফিরোজ মাহমুদ লিটন ও আহমেদুর রহমানের নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি (পি এন পি) ও মাস্টার এম এ মান্নান ও ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি( এনডিপি)আজ সোমবার ১২ দলীয় জোটে যোগদান করে।

বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির যোগদান কে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোট এর প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের এই চরম ক্লান্তিলগ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির এই যোগদান চলমান আন্দোলনকে আরো শানিত ও বেগবান করবে।

জামাল হায়দার আশা প্রকাশ করেন এই যোগদানের মাধ্যমে এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে অচিরেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে।

বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট থাকবো।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ দলীয় জোটে যোগ দিলো বিকল্প ধারা বাংলাদেশ

আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪