ঢাবিতে আবারো পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 141
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আবারো পুলিশ ও কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) কফিন মিছিল থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে টিয়ারশেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাবো না।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়েছেন। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।
টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের ছাত্র আখতারুজ্জামানকে আটক করেছে পুলিশ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আটক করা দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা।
বিডিসংবাদ/এএইচএস


























