ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫

অনন্য রেকর্ড গড়লেন ম্যাচ রেফারি শ্রীলংকার মাদুগালে

  • আপডেট সময় : ১১:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যাচ রেফারি হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। প্রথম ম্যাচ রেফারি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪০০ ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রী লঙ্কা সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ এ অনন্য এ রেকর্ড গড়লেন এ লংঙ্কান।
১৯৯৩ সালের ১ ডিসেম্বর পাকিস্তান- জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় মাদুগালের। শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি।
৪০০টি ওয়ানডের পাশাপাশি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন ৬৫ বছর বয়সী মাদুগালে। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি, যদিও পরে সে পদ বিলুপ্ত করে আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।
সর্বোচ্চ ওয়ানডে পরিচালনা করা ম্যাচ রেফারি
ম্যাচ রেফারি ওয়ানডে
রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা) ৪০০
ক্রিস ব্রড (ইংল্যান্ড) ৩৬১
জেফ ক্রো (নিউজিল্যান্ড) ৩২৯
জাভাগাল শ্রীনাথ (ভারত) ২৬৮
অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে) ২২৮
রেকর্ড গড়ার দিনে মাদুগালেকে সম্মান জানিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও পরবর্তী সময় আম্পায়ারদের পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার সাইমন টউফেল বলেছেন, ‘রঞ্জনের দীর্ঘস্থায়িত্ব অসাধারণ। আমার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের শুরু এবং শেষে ছিল সে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনন্য রেকর্ড গড়লেন ম্যাচ রেফারি শ্রীলংকার মাদুগালে

আপডেট সময় : ১১:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪