ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

  • আপডেট সময় : ০৭:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এ প্রসঙ্গে পরিচালক এম কে জামান জানান, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

তবে সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তার কথায়, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে শুটিংয়ের আগেই সিনেমার কাস্টিং জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

আপডেট সময় : ০৭:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪