ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

প্রথম ওয়ানডে হারলো বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হেরে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার করা ৩ উইকেটে ২৫১ রানের জবাবে ৬ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশের মেয়েরা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে উইকেটরক্ষক লিজলি লির ৮৭, আন্দ্রে স্টেইনের ৬৮ ও মিগনন ডু প্রেজের অপরাজিত ৬২ রানে ৩ উইকেটে ২৫১ রানের লড়াকু স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।

এরপর ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৬৫ রান পর্যন্ত যেতে সমর্থ হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা অপরাজিত ৫৯, অধিনায়ক রুমানা আহমেদ ৩৭, জাহানারা আলম অপরাজিত ১৫ ও ফারজানা হক ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার সুনী লুস ৩টি ও নিকার্ক ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি।

একই ভেন্যুতে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

প্রথম ওয়ানডে হারলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭