ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে : স্থানীয় সরকার উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার সমাজে সকল ধরণের বৈষম্য দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে। জাতির মহান স্বার্থে পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবেনা। কিংবা গায়ের রঙ বা বর্ণের ভিত্তিতে হবেনা। এসব বিভাজন মানুষের সৃষ্টি। মানব সৃষ্ট এসব বৈষম্য নিরসন করতেই ছাত্র জনতা বুকে বুলেট ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ট্রাস্টি হিসেবে কাজ করছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটি’র সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, রমনা ক্যাথলিক চার্চের ফাদার আলবার্ট রোজারিও এবং অতীশ দীপঙ্কর মোমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ বেদান্ত করুনান্দ থেরো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে : স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪