ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক দুর্ধর্ষ ডাকাতের পক্ষে মানব বন্ধন করতে গিয়ে জনরোষে রোহিঙ্গারা

  • আপডেট সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার কুখ্যাত ডাকাত নুরুল আলমকে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ এর একটি টীম ২২ মার্চ ভোর ৫টায় আটক করেন। তার মুক্তির দাবী নিয়ে শনিবার বিকাল ৫ টায় আবু দাউদ নামের এক যুবকের নেতৃর্ত্বে একদল রোহিঙ্গা শামলাপুর মেরিন ড্রাইভ রোডের মাথায় মানব বন্ধনের চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ওই স্থানে উপস্থিত হলে কথিত মানববন্ধনে অংশ নিতে আসা লোকজন পালিয়ে যায়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল ২২ মার্চ বুধবার ভোর ৫টার দিকে শামলাপুর নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় দুর্ধর্ষ ডাকাত নুরুল আলম (৩৪) কে ১টি দেশীয় তৈরী একটি এলজি ও ৪ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করে। সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে।
মেজর মোঃ রুহুল আমিন জানান, পরবর্তীতে ওই নুরুল আলমকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে নিজ বসতঘরে তল্লাশী চালিয়ে আরো ৭টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সর্বমোট ৮টি অস্ত্র (৩টি একনলা বন্দুক, ৩টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরী পিস্তল) ও ১১ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

একই সময় নুরুল আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত অবৈধ অস্ত্র মজুদ রেখে ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এই দুর্ধর্ষ ডাকাতের পক্ষে এবং তার মুক্তির দাবী নিয়ে শনিবার বিকাল ৫টায় আবু দাউদ নামের এক ব্যক্তির নেতৃর্ত্বে ১০/১৫ জন রোহিঙ্গা মানববন্ধন করার জন্য শামলাপুর মেরিন ড্রাইভ ্েরাড়ের মাথায় জড়ো হয়। এঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শামলাপুর এলাকার সচেতন লোকজন ওই স্থানে উপস্থিত হলে আয়োজনকারী সহ আগত রোহিঙ্গারা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রসংশনীয় অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে  আইনশৃংঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এধরনের মানববন্ধন অংশগ্রহণকারীদের চিহ্নিত করা দরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক দুর্ধর্ষ ডাকাতের পক্ষে মানব বন্ধন করতে গিয়ে জনরোষে রোহিঙ্গারা

আপডেট সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭