ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আট উইকেটে সহজ জয় বাংলাদেশের

  • আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমার্জিং এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে টাইগাররা। মাত্র ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে জয়লাভ করে মুমিনুল-নাসিররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সাইফ হাসান অপরাজিত ৫৮, নাজমুল হাসান শান্ত অপরাজিত ২৪, আজমির ১৫ ও মুমিনুল ২১।

এর আগে আজ সোমবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকংয়ের অধিনায়ক আনসুমান রাথ।

ব্যাটিংয়ে নেমে হংকং শুরু থেকেই সুবিধা করতে পারেনি। দলের পক্ষে বাবর হায়াত ৩৭ আর নিজাখাত খান ২৬ রান করেন। বাংলাদেশি বোলারদের তোপে বাকিরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। আর হংকংকে দ্রুত অল আউট করতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক মুমিনুল হক আর সহ-অধিনায়ক নাসির হোসাইন। দুজনেই তুলে নেন প্রতিপক্ষের তিনটি করে উইকেট।

একই সময়ে পাশের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দ্বিতীয় ভেন্যুতে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপালকে মোকাবেলা করছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আট উইকেটে সহজ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭