খলিল কালিনারি আর্টস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / 284
বিডিসংবাদ মো. জহিরুল হক বশির/মোহাম্মদ আসিফ
বাংলাদেশের খাদ্য শিল্পে দক্ষ কর্মী তৈরির স্বপ্ন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্টস সেন্টার।

৪ জানুয়ারি, শনিবার ২০২৫ রাজধানীর মতিঝিলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মাস্টারশেফ মো. খলিলুর রহমান।

তিনি বলেন, এ সেন্টার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে দক্ষ করে তুলবে।
এ সময় দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সকলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীরা এখান থেকে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা ও সার্টিফিকেট নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ক্যারিয়ার গড়তে পারবেন। প্রতিষ্ঠানটি EB3 ভিসা প্রাপ্তিতেও সহযোগিতা করবে।

মাস্টারশেফ মো. খলিলুর রহমান তাঁর জীবনে ইউএস প্রেসিডেন্সিয়াল, বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
বিডিসংবাদ/ জহিরুল হক বশির/মোহাম্মদ আসিফ


























