ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কলম্বোতে বাংলাদেশ দল

  • আপডেট সময় : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে।

ডাম্বুলা থেকে কলম্বোর দূরত্ব একেবারে কম নয়। বাসে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে। বাংলাদেশ দল প্লেনে না চড়ে বাসেই গিয়েছে কলম্বোতে। ডাম্বুলা থেকে শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে রওয়ানা দেয় বাংলাদেশ দল। সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে দুপুর সোয়া দুইটার দিকে কলম্বোতে গিয়ে পৌঁছায় ফুরফুরে মেজাজে থাকা মাশরাফিবাহিনী। বাসে কলম্বো যাওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা পেসার তাসকিন আহমেদ। ছবিতে দেখা যায়, মাশরাফি বাসের মধ্যেই শুয়ে ঘুম দিয়েছে। আর সেটা নিয়ে অন্য খেলোয়াররা বেশ মজা করছেন।

ডাম্বুলাতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উৎসব করতে পারতো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ লঙ্কানদের বেধে দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছে, তখনই হানা দেয় বেরসিক বৃষ্টি। বৃষ্টি বাঁধায় শেষপর্যন্ত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে শেষ ওয়ানডে ম্যাচটি হারলেও সিরিজ খোয়াতে হচ্ছে না বাংলাদেশকে। টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও ভাগাভাগি করতে হবে শ্রীলঙ্কার সাথে। তবে শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই এটা। হারলেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে বাংলাদেশ। যেটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বোতে বাংলাদেশ দল

আপডেট সময় : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭