ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া: প্রেস সচিব

  • আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত ফেসবুকে ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘প্রজ্ঞাপন’ পোস্ট করে লিখেছেন, ‘এটি ভুয়া ও বানোয়াট’।

এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ, ২০২৫। এই প্রজ্ঞাপনে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’।

অনুমোদনপত্র প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া: প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫