ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের সবাই খাবারের জন্য সাহায্য সংস্থাগুলোর দেয়া মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য প্রয়োজনীয়তা নিরূপণ, সেই অনুযায়ী টেকসই পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্য তহবিল তৈরি করতে দুই বছর মেয়াদী একটি প্রকল্প সোমবার থেকে শুরু হয়েছে। এর নাম দেয়া হয়েছে ২০২৫-২০২৬ জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)।

বাংলাদেশ সরকারের নেতৃত্বে এই প্রকল্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও শরণার্থী সংস্থার পাশাপাশি ১১৩টি সহযোগী সংস্থা অংশ নিচ্ছে।

এসব সংস্থার পক্ষ থেকে প্রথম বছর রোহিঙ্গা ও স্থানীয় কম্যুনিটির সদস্যদের জন্য সহায়তা করতে প্রায় ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

সোমবার জেনিভায় দাতাদের কাছে রোহিঙ্গা সঙ্কটের বর্তমান অবস্থা তুলে ধরে জাতিসঙ্ঘ কর্মকর্তারা বলেছেন, আট বছর পরে রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক পাদপ্রদীপের বাইরে চলে গেলেও তাদের সঙ্কটের সমাধান হয়নি।

তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেয়া, রান্নার জ্বালানি বা মৌলিক আশ্রয় দিতে না পারলে বিশাল ও দুর্বল এই জনগোষ্ঠীর জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে ওই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে রোহিঙ্গাদের জন্য প্রতিদিনের বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছিল জাতিসঙ্ঘ। এর মধ্যেই তাদের জন্য সহায়তা বৃদ্ধির এই আবেদন জানানো হলো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসঙ্ঘ

আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫