ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছেন এবার দেশটাকে গড়ুন

  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 107
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তুরস্কের ইস্তাম্বুল সফরে গেলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন। এ সময় উভয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

শনিবার রাতে সাক্ষাৎ করতে এসে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এ সময় তুর্কি এমপি দোয়ান বেকিন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছেন এবার ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ুন।

তিনি আশা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে এবং সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হয়ে তুর্কী এমপি দোয়ান বেকিন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী আসন কুমিল্লা-৩ মুরাদনগরে আসার আশা প্রকাশ করেন।

এ সময় সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসন ও খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের বর্ণনা দেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে তুরস্ক থাকাকালীন সময়ে তুর্কী এমপি দোয়ান বেকিনের আন্তরিক ভালবাসা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ায় তুরস্ক এবং তুরস্কের এ এমপির প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে আসলাম তখন আমার এ বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন আমাকে সঙ্গ দিয়েছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আরো সম্মানিত করুক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছেন এবার দেশটাকে গড়ুন

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫